ঢাবির স্বপ্ন পূরণ হলো না ৫৫ বছর বয়সের বেলায়েতের

বেলায়েত শেখ

 ৫৫ বছর বয়সে পরীক্ষায় অংশ নেওয়া আলোচিত সেই বেলায়েত শেখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। জাগো নিউজের পক্ষ থেকে তার ফলাফল জানতে এসএমএস করা হলে সেখানে তার ফলাফল অকৃতকার্য আসে।

বহুনির্বাচনী পরীক্ষায় তিনি বাংলায় ২, ইংরেজিতে ২.৭৫, সাধারণ জ্ঞানে ৩.২৫ সহ মোট ৮ নম্বর পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বহুনির্বাচনী অংশে পাস নম্বরের কোটাও পূরণ করতে পারেননি তিনি। ফলে তার খাতা লিখিত অংশের দ্বিতীয় ধাপে যায়নি। পরীক্ষায় তার মোট নম্বর ২৬.০২। এর মধ্যে ১৮.০২ এইচএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের নম্বর। এর সঙ্গে যোগ হয়েছে বহুনির্বাচনী পরীক্ষায় প্রাপ্ত নম্বর।

এর আগে গত ১১ জুন ভর্তি পরীক্ষা দিতে এসে বেলায়েত সাংবাদিকদের বলেন, ১৯৮৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম। বাবার অসুস্থতা এবং অভাবের টানাপোড়নে
পরীক্ষা দিতে পারিনি। ফরম পূরণের টাকা দিয়ে বাবার চিকিৎসা করাতে হয়েছিল। এরপর ১৯৮৮ সালে পরীক্ষা দেওয়ার চেষ্টা করি। কিন্তু বন্যা আর অভাবের কারণে সেবার ভেস্তে যায়। ১৯৯০ সালেও পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। সেসময় মা অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষায় অংশ নিতে পারিনি।

তিনি আরও বলেন, ২০১৭ সালে আমি আবার নবম শ্রেণিতে ভর্তি হই। ২০১৯ সালে ঢাকার দারুল ইসলাম আলিম মাদরাসা থেকে জিপিএ ৪.৪৩ ও ২০২১ সালে মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৪.৫৮ পেয়ে এইচএসসি পাস করি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যোগ্য বিবেচিত হওয়ায় আবেদন করি।

তার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়াশোনার। সেই লক্ষ্যে সাইফুরস ভার্সিটি কোচিংয়ের মাওনা শাখায় ক্লাস করছেন তিনি। পেশায় তিনি একজন সাংবাদিক। জাতীয় দৈনিক করতোয়ার শ্রীপুর প্রতিনিধি তিনি। এছাড়া জেটিভি অনলাইনের প্রতিনিধি হিসেবেও কাজ করছেন।

Comments

Popular posts from this blog

Oppo এবং OnePlus Banned: বড় ধাক্কা! নিষিদ্ধ হল দুই চিনা কোম্পানির স্মার্টফোন

গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা-বিটিআরসি