Posts

Showing posts from June, 2022

গ্রামীণফোনের সর্বনিম্ন রিচার্জ 20 টাকা

Image
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর  নিষেধাজ্ঞার পর গ্রামীণফোন ফ্লেক্সিলোডের সর্বনিম্ন  রিচার্জ  ১০ টাকা থেকে ২০ টাকা করলো।  উল্লেখ্য, মানসম্মত সেবা  দিতে  ব্যর্থ হওয়ায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে অনির্দিষ্ট কালের নিষেধাজ্ঞা দিয়েছে  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন  (বিটিআরসি)।  এমন সময় এইরুপ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। একজন গ্রামীণফোন ব্যবহারকারীর এসএমএস এর ইনবক্সে  “জিপি ইনফো” থেকে আসা মেসেজে দেখা যায় এমন তথ্য। সেখানে বলা হয়েছে, “প্রিয় গ্রাহক , ২ জুলাই থেকে গ্রামীণফোন নম্বরে ফ্লেক্সিলোডের মাধ্যমে সর্বনিম্ন ব্যালেন্স রিচার্জ এমাউন্ট ২০ টাকা। তবে স্ক্রাচ কার্ড এবং ১৪ টাকা ও ১৬ টাকার মিনিট প্যাকগুলো আগের মতই চালু থাকবে। ধন্যবাদ”

গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা-বিটিআরসি

Image
মানসম্মত সেবা  দিতে  ব্যর্থ হওয়ায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে অনির্দিষ্ট কালের নিষেধাজ্ঞা দিয়েছে বিটিআরসি। আজ বুধবার (২৯শে  জুন) এ সংক্রান্ত নির্দেশনা গ্রামীণফোনের কাছে পাঠানো হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। টেলিযোগাযোগ মন্ত্রী এ বিষয়ে বলেন, আমরা চেষ্টা করেও গ্রামীণফোনের সেবার মান ভালো করার কোনো উদ্যোগ নিতে দেখিনি। তারা গ্রাহক বাড়াবে, কিন্তু সেবার মান বাড়াবে না, এটা হতে দেওয়া যাবে না। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হবে ততদিন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে। গ্রামীণফোনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বলা হয়, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিকম ব্র্যান্ড গ্রামীণফোন বিটিআরসি ও আন্তর্জাতিক সংস্থা আইটিইউ’র সেবার মানদণ্ড অনুসরণ করার পাশাপাশি সেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট মানদণ্ড থেকেও এগিয়ে আছে।’ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো বলা হয়, ‘ধারাবাহিকভাবে নেটওয়ার্ক ও সেবার মানোন্নয়নে আমরা বিটিআরসি’র সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছ...

(২৮ জুন) আজ জন্মদিনে ইলন মাস্কের সম্পদের পরিমান

Image
  আজ ২৮ শে জুন একজন স্বপ্নদ্রষ্টার জন্মদিন। আর সেই স্বপ্নদ্রষ্টা হলেন স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং চিফ ইঞ্জিনিয়ার এলন মাস্ক। এসব পরিচয় ছাড়াও তিনি আরও বিভিন্ন পরিচয়ে পরিচিত। তিনি ১৯৭১ সালের আজকের এই দিনে সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। সেই হিসাবে আজ তার একান্ন বছর পূর্ণ হলো। "Reusable" রকেট লঞ্চ থেকে শুরু করে, কিভাবে কম খরচে মহাকাশে স্যাটেলাইট লঞ্চ করা যায়, কিভাবে স্বল্প ব্যয়ে মহাকাশ যাত্রা করা যায়। এসব জটিল বিষয় শুধু তার মহাকাশ গবেষণা সংস্থার দ্বারাই করা সম্ভব হয়েছে। এখন তিনি মঙ্গলে মানুষ পাঠাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। কিভাবে মঙ্গলে বসতি স্থাপন করা যায় সে নিয়ে কাজ করছেন। একদিন হয়তো তার এই স্বপ্নও পূরণ হবে। সর্বশেষ তথ্যমতে ইলন মাস্কের সম্পদের পরিমান 263.8 বিলিয়ন মার্কিন ডলার।তার পরেই রয়েছেন বার্নার্ড আর্নল্ট তার সম্পদের পরিমান ১৯১.৮ বিলিয়ন মার্কিন ডলার। শুভ জন্মদিন ইলন মাস্ক।

এক বালিশের দাম ৫২ লাখ!

Image
এক বালিশের দাম ৫২ লাখ!  বালিশ নিত্যদিনের অতি প্রয়োজনীয় একটি বস্তু। সাধারণত একটি  বালিশ ২০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যেেই পাওয়া যায়। আর যদি বলা হয় একটি বালিশ কিনতে লাগবে ৫২ লাখ টাকা। ভেবেই চক্ষু চড়কগাছ হওয়া কথা। বিশ্বের সবচেয়ে দামি এই বালিশ তৈরি করেছেন একজন ডাচ সার্ভিকাল বিশেষজ্ঞ-ডিজাইনার। ‘টেইলরমেড বালিশ’ বিশ্বের সবচেয়ে এক্সক্লুসিভ এবং উন্নত বালিশ। আর্কিটেকচারাল ডাইজেস্ট অনুসারে, নেদারল্যান্ডসের থিজস ভ্যান ডার হিলস্ট এই বালিশটি তৈরির মূল কারিগর। থিজস ভ্যান ডার হিলস্টের এই বিশেষ বালিশ তৈরি করতে সময় লেগেছে ১৫ বছর। বালিশটির দাম ৫৭,০০০ মার্কিন ডলার! বাংলাদেশি মুদ্রায় যা ৫২ লাখ ৮১ হাজার টাকা। যদি নিজের সঙ্গে প্রিয় মানুষের জন্যও একটি কিনতে চান তাহলে গুনতে হবে কোটি টাকারও বেশি। বালিশটি তৈরিতে হিলস্ট ব্যবহার করেছেন মিশরীয় তুলা ও তুঁত রেশম। সঙ্গে বিষহীন ডাচ মেমরি ফোমও দেওয়া হয়েছে এতে। বালিশে ভরার জন্য ব্যবহৃত তুলা এসেছে একটি রোবোটিক মিলিং মেশিন থেকে। এছাড়াও বালিশটি ২৪-ক্যারেট স্বর্ণ, হীরা এবং নীলকান্তমণি দিয়ে সজ্জিত। বালিশটিতে ২৪-ক্যারেট সোনার আবরণ রয়েছে। এর চকচকে কাপড়ের আবরণ নিরাপ...