গ্রামীণফোনের সর্বনিম্ন রিচার্জ 20 টাকা
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর নিষেধাজ্ঞার পর গ্রামীণফোন ফ্লেক্সিলোডের সর্বনিম্ন রিচার্জ ১০ টাকা থেকে ২০ টাকা করলো।
উল্লেখ্য, মানসম্মত সেবা দিতে ব্যর্থ হওয়ায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে অনির্দিষ্ট কালের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এমন সময় এইরুপ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
একজন গ্রামীণফোন ব্যবহারকারীর এসএমএস এর ইনবক্সে “জিপি ইনফো” থেকে আসা মেসেজে দেখা যায় এমন তথ্য। সেখানে বলা হয়েছে, “প্রিয় গ্রাহক , ২ জুলাই থেকে গ্রামীণফোন নম্বরে ফ্লেক্সিলোডের মাধ্যমে সর্বনিম্ন ব্যালেন্স রিচার্জ এমাউন্ট ২০ টাকা। তবে স্ক্রাচ কার্ড এবং ১৪ টাকা ও ১৬ টাকার মিনিট প্যাকগুলো আগের মতই চালু থাকবে। ধন্যবাদ”

Comments
Post a Comment